• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাঁদের বক্তব্যে বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই শহরের ও এই মাটির সন্তান। তিনি সবার নিকট জনপ্রিয় একজন নেতা। তিনি দীর্ঘদিন থেকে রাজশাহী তথা উত্তরবঙ্গের সেবা করে গেলেও এখন তিনি সারা বাংলাদেশের জনগণের সেবা করে যাচ্ছেন। কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন।
তারা আরও বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীবাসীর জন্য অনেক অবদান রেখেছেন। এর আগে সংসদ সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনকালে তিনি রাজশাহীকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলেছিলেন। তার হাত ধরেই রাজশাহীর মানুষ নতুন রেলওয়ে স্টেশন, শহীদ জিয়া শিশু পার্ক, মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নসহ বিভিন্ন মেগা প্রকল্পের সুবিধা পেয়েছে।”
“তাঁরা অসুস্থ ভূমিমন্ত্রীর জন্য দোয়া করছেন, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।”
তাঁরা বলেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে কয়েকদিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল। এর মধ্যেই গত দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে, অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এতে তার বেশ শারীরিক পরিশ্রম ও ধকল গেছে।
বক্তারা জানান, রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। পরবর্তীতে তাদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার (পিজি হাসপাতাল) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। বক্তব্য শেষে মন্ত্রী মিনুসহ বিএনপির অন্যান্য অসুস্থ নেতৃবৃন্দর সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁরই সহধর্মীনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ্যদের  সুস্থতার জন্য তাঁরা উভয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বিএনপি কাশিয়াডাঙ্গা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলি, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও মুরাদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা,পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিম, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category