পারফরম্যান্সের দিক থেকে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। সাধারণ ফাইন্ড এক্স১০ মডেলে রয়েছে ডায়মেনসিটি ৯৬০০এম চিপসেট। ফোন দুটিতেই নতুন প্রজন্মের প্রো-এক্সডিআর ডিসপ্লে এবং কালারওএস ১৭ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ ব্যবহার বা গেম খেলার সময় তাপ নিয়ন্ত্রণে রাখতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে।
ব্যাটারি ও সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। অপো ফাইন্ড এক্স১০ এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স উভয় ফোনেই ৮০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এর ফলে চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। পাশাপাশি ফোনগুলোতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং রয়েছে, যা ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে।
ভারতের বাজারে নতুন এই ফোনগুলোর দাম বেশ প্রিমিয়াম রাখা হয়েছে। অপো ফাইন্ড এক্স১০ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ ভারতীয় রুপি। একই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ ভারতীয় রুপি। এছাড়া অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আলাদাভাবে উপলব্ধ হ্যাজেলব্লাড টেলিকনভার্টার কিটের দাম ২৪ হাজার ৯৯৯ ভারতীয় রুপি। আগামী ২৯ অক্টোবর থেকে ফোনগুলোর বিক্রি শুরু হবে।