রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী লিখেছেন, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার ছবি প্রকাশ করা হয়। ছবিটি এদিন বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের। জনসভা শেষে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তোলা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বক্তব্যে জনগণ ও দেশ নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।