• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় রাজশাহী মহানগর ছাত্রদলের বিশেষ দোয়া

আমানুল্লাহ আমান / ৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনা করেছে রাজশাহী বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর উপস্থিত ছিলেন। এ সময় ভূমিমন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত বৃহস্পতিবার সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category