রাজশাহীর মোহনপুরে জাতীয়তাবাদী ছাত্রদল-এর পৃষ্ঠপোষকতায় বেগম খালেদা জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলা কমিটির সদস্য সচিব মাহামুদুল শ্রাবন রুবেল। চাঁদপুর তরুণ সংঘ আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ৬টি দল অংশগ্রহণ করে। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রায়হান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- যুবনেতা প্রকৌশলী মনিরুল ইসলাম কমল, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. মিস্টার আলী, রাজশাহী জজকোর্টের আইনজীবী মনোয়ার হোসেন খোকন, মৌগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহিজুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আফসার আলী ও যুগ্ন সাধারণ সম্পাদক মুন্জুর আলী, ৯ নম্বর চাঁদপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছইমুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ। বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত একদিনের এ টুর্নামেন্টে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদলের রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলা কমিটির সদস্য সচিব মাহামুদুল শ্রাবন রুবেলকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন আয়োজকরা। টুর্নামেন্ট শেষে তিনি বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক ও মোহনপুর উপজেলার সদস্য সচিব মাহামুদুল শ্রাবন রুবেল বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের ও তরুণদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার আলোকে আমরা পাড়া-মহল্লায় কাজ করে যাচ্ছি। রাজশাহী জেলার প্রতিটি এলাকায় আমরা শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছি। আগামীতেও এ ধরণের কর্মসূচি আয়োজনের আহবান জানান।