• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোর ঘটনায় এনডিএফের নিন্দা

নিউজ ডেস্ক / ১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে চাপ প্রয়োগ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। মঙ্গলবার (৬ অক্টোবর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

পরে প্রেস বিজ্ঞপ্তিতে এনডিএফ থেকে বলা হয়, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে এবং একপর্যায়ে তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। এ সময় অধ্যাপক মোফাখখারুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে তিনি এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে জানিয়েছেন—এমনটিও দাবি করেছে সংগঠনটি।

এনডিএফ বলেছে, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কোনো ধরনের চাপ, ভয়ভীতি কিংবা সংঘবদ্ধভাবে জনসমাগম সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

সংগঠনটি অভিযোগের বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক কিংবা প্রভাবশালী পরিচয় যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এনডিএফ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category