• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ, ফুলেল শুভেচ্ছা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা বিভাগের উপসচিব নাহিদা পারভীন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দায়িত্ব নেওয়ার পর নতুন অধ্যক্ষ মোসা. আখতারা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থৗরা জানান, রাজশাহী নার্সিং কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ না থাকায় একাডেমিক কার্যক্রমে বেশ অচলাবস্থা সৃষ্টি হয়। তারা বারবার সরকারের কাছে আবেদন জানান। পরে আন্দোলনও করেন। এরপর একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তবে শিক্ষকরা জানান, সিনিয়রিটির ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব না দিলে জটিলতা থেকেই যেত। সেজন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত বেশ সময়োপযোগী হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ মোসা. আখতারা বেগম বলেন, আমি শিক্ষার্থীদের সাথে ছিলাম। তারা আমার সন্তানের মতো। চাকরির শেষ দিন পর্যন্ত তাদের জন্য এবং নার্সিং সেক্টরের জন্য আমি কাজ করে যেতে চাই। সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category