• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রুয়েটে শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

রুয়েটে শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ৯ জন শিক্ষক ও কর্মকর্তাকে ডাকযোগে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে সোমবার সকালে রুয়েট প্রধান ফটকের সামনে রুয়েট প্রশাসনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রুয়েটের রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, বঙ্গবন্ধু পরিষদ রুয়েট এর সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বঙ্গবন্ধু পরিষদ রুয়েট এর সাধারণ সম্পাদক ও ইউআরপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুল ইসলাম, রুয়েটের কম্পট্রোলার ও কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, বিইসিএম বিভাগের ল্যাব এ্যাসিস্টেন্ট মো. আমান ফরহাদ সেতু, আইপিই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান হৃদয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রুয়েটের ৯ জন শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদ এবং সেই সাথে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।
মানববন্ধনে কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডীন, দপ্তর প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা , শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category