সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)।
কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা এ তিন দলই আবার চায় না গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক। ফলে পারস্পরিক বৈরী অবস্থানের মধ্যেও শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার দিকে নজর রাখছে তিন দলই। প্রয়োজন হলে তারা কর্মসূচিও দেবে।
তবে ফ্যাসিবাদবিরোধী এ দলগুলোর সঙ্গে আলাপ করে জানা যায়, এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মকাণ্ড ও তৎপরতায় তারা বিশ্বাস করছে না যে ডিসেম্বরে হাসিনা ফিরে আসবেন।