• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নীলফামারী সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা ও বিশেষ সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং চলতি মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনা গ্রহণ করা হয়। এ সময় উপদেষ্টারা পরিবেশ সচেতনতা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের আত্মউন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

মাসিক সভায় গত মাসের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি চলতি মাসের পরিকল্পনা নির্ধারণ করা হয়। এ ছাড়া নিয়মিত পাঠচক্র ও বই বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুলে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক রূপরেখা নিয়েও আলোচনা করেন সংগঠনের সদস্যরা।

সভায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সংগঠনের নতুন কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং কার্যক্রম পরিচালনায় উৎসাহ ও দিকনির্দেশনা দেন। তাঁদের পরামর্শ ও সহযোগিতাকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

সভায় পরিবেশ সংরক্ষণ, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category