• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পদ্মা, বারনই ও বড়াল রক্ষায় রাজশাহীতে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে পদ্মা, বারনই ও বড়াল নদীসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণমুক্ত করা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় সাহেববাজার জিরো পয়েন্টে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক আব্দুর রহিম। প্রধান বক্তা হিসেবে রাজশাহীর নদ-নদী দখল ও দূষণের চিত্র তুলে ধরেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও অধ্যাপক ড. কনক আমিরুল ইসলাম। তিনি বলেন, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, দখল এবং নির্বিচারে বর্জ্য ফেলার কারণে রাজশাহীর অনেক নদী হারিয়ে গেছে। কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব নদী দখল ও দূষণ রোধে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নদী রক্ষায় তরুণ সমাজ সক্রিয় থাকবে উল্লেখ করে তিনি দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা জলচুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নবায়নের দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে আব্দুর রহিম আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে কর্মসূচি আয়োজনের কারণ তুলে ধরেন এবং পদ্মা নদী রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন আলমও নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরিফ ইসলাম, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া, সাধারণ সম্পাদক আশিক এবং সাবেক সভাপতি নাহিদ। বক্তারা নদী রক্ষায় দেশের যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী জেলা শাখার সদস্যদের পাশাপাশি নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন বাসিন্দারা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category