• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে বহ্নিশিখা ও গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ সম্পন্ন

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোমবার  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে ‘বহ্নিশিখা’ এবং পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর সম্মিলিত উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় জুলাই-৩৬ হল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি এই তিন জাতের মোট ১১টি বৃক্ষ রোপণ করা হয়েছে। ক্যাম্পাসের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বর্ধনের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের সম্মানিত প্রভোস্ট লাবলী নাহার। তাঁর প্রত্যক্ষ উপস্থিতিতে এবং সার্বিক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় আয়োজক সংগঠন দুটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সবুজ, সুন্দর ও বাসযোগ্য ক্যাম্পাস নিশ্চিত করতে শিক্ষার্থীদের এই যৌথ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় তাদের এই ধরনের ক্ষুদ্র ও সচেতনতামূলক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category