ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী। সম্প্রতি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এ কে মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৩.০৮.২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩ এর ধারা ২০(১) (ড) ও (২) মোতাবেক বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। একইসাথে তাকে অভিনন্দনও জানানো হয়।
ড. মোহা. হাছানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রফেসর ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। সমাসময়িক বিভিন্ন লেখালেখির কারণে তরুণ প্রজন্মের মাঝে বেশ সুনাম ছড়িয়েছে তার। নিয়মিত টেলিভিশনে টক-শোতেও কথা বলেন প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। তার নেতৃত্বে অল্প সময়ে বেশ উন্নতি হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের।