• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সুন্দরবন দিবস ২০২৬ পালিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে ক্যাম্পাসের শহীদ মিনারে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

আলোচনা শেষে শহীদ মিনার থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে সংগঠনের নবীন সদস্য ও আমন্ত্রিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় কুইজ, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category