• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বহ্নিশিখার উদ্যোগে গোবিপ্রবিতে নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

“আত্মবিশ্বাসে আত্মরক্ষা” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে নারীদের সাত দিনব্যাপী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।গ্রীন ভয়েস, গোবিপ্রবি শাখার নারী ও শিশু বিষয়ক প্ল্যাটফর্ম ‘বহ্নিশিখা’র আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী ও প্রথম দিনের প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৫ জন নারী শিক্ষার্থী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা আলমগীর কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির এফএমবি বিভাগের সহকারী অধ্যাপক ও গ্রীন ভয়েস গোবিপ্রবি শাখার উপদেষ্টা নিয়াজ আল হাসান, খুলনা বিভাগীয় সমন্বয়ক ও গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক আরিফুর রহমান, বহ্নিশিখার প্রোগ্রাম সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান অন্তর, আল আরাফাত, বহ্নিশিখার সাধারণ সম্পাদক এবং সুমাইয়া ইসরাত মীম, কোষাধ্যক্ষ, বহ্নিশিখা, ইডেন মহিলা কলেজসহ গ্রীন ভয়েস গোবিপ্রবি শাখার সদস্যরা।

May be an image of studying, dais and text that says 'กย:หน প্রকৃতি পরিবেশ যুবরাই লড়বে, জীবন গ্রীন সবুজ পৃথিবী গড়বে ভয়েস পরিবেশবাদী যুব সংগঠন ভয়েস, গোপালগঞ্ঞ বিজ্ঞান প্য়ুক্তি বিরশ্বিদ্যাল্য় Pautra gitral BSWESU'

 

প্রশিক্ষক হিসেবে রয়েছেন জয়িতা হোসেন, যিনি গ্রিন বেল্টপ্রাপ্ত প্রশিক্ষক।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নারীদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবির বলেন, নারীরা এখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন। অথচ তারাই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান শক্তি। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আত্মরক্ষার প্রশিক্ষণ নারীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়াতে পারে।

May be an image of one or more people

 

তিনি বলেন, নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শুধু ব্যক্তি বা পরিবারের দায়িত্ব নয়, এটি সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব। একই সঙ্গে নারীদের নিজেদের সক্ষম করে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

নিয়াজ আল হাসান বলেন, নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও সচেতনভাবে চলতে সহায়তা করবে।

May be an image of one or more people

 

আরিফুর রহমান বলেন, “আমারও দুটি কন্যাসন্তান রয়েছে। আমি তাদের আত্মবিশ্বাসের সঙ্গে বড় করে তোলার চেষ্টা করছি। আপনারাও নিজেদের দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাস দিয়ে সমাজে নিজেদের অবস্থান তৈরি করে নিন। এই প্রশিক্ষণ আপনাদের আরও শক্তিশালী ও সচেতন হতে সহায়তা করবে।”

ফাহমিদা নাজনীন বলেন, আগামী সাত দিনে অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা করেন। তিনি জানান, বহ্নিশিখার উদ্যোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬ হাজারের বেশি নারী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ নেওয়া নারীরা পরবর্তীতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন।

প্রথম দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আত্মরক্ষার মৌলিক কৌশল, আত্মবিশ্বাস বৃদ্ধি, পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।

আয়োজকরা জানান, ২০২০ সাল থেকে গ্রীন ভয়েসের নারী ও শিশু বিষয়ক কার্যক্রম ‘বহ্নিশিখা’ নারীদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। আত্মরক্ষা প্রশিক্ষণের পাশাপাশি নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে সংগঠনটি।

৬৫ জন নারী শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হওয়া সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের শুধু আত্মরক্ষার কৌশল শেখানো নয়, বরং নিজেদের প্রতি আস্থা, সাহস ও আত্মমর্যাদাবোধ আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category