• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারীর স্বাস্থ্য সচেতনতা ও যোগব্যায়াম নিয়ে ‘পরসেবায় নারী’ আয়োজন

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারীর স্বাস্থ্য সচেতনতা, সুস্বাস্থ্য রক্ষা ও আত্মউন্নয়নের লক্ষ্য নিয়ে বহ্নিশিখা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘পরসেবায় নারী’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সেশন এবং ‘Yoga for Women’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

প্রজনন স্বাস্থ্যবিষয়ক সেশনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, মাসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য সচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করা হয়। সেশনটি পরিচালনা করেন ড. ঈশিতা বিশ্বাস, প্রফেসর, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং কনসালট্যান্ট, আজগর আলী হাসপাতাল।

সেশনে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। আলোচনার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত বিভ্রান্তি ও প্রশ্নের বাস্তবসম্মত উত্তর দেওয়ার চেষ্টা করা হয়।

এছাড়া ‘Yoga for Women’ শীর্ষক সেশনে নিয়মিত যোগব্যায়ামের মাধ্যমে নারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি, স্ট্রেস নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। সেশনটি পরিচালনা করেন বহ্নিশিখা রোকেয়া হল শাখার সভাপতি বৈশাখী মুখার্জি।আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। নারীর স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারা বিষয়ে সচেতনতা তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category