• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহ্নিশিখার ৭ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত ৭ দিনব্যাপী ‘নারীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির চতুর্থ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চতুর্থ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আত্মরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক কৌশল অনুশীলন করেন। এর মধ্যে পা দিয়ে কিক করার বিভিন্ন পদ্ধতি, হাতের আঘাত থেকে আত্মরক্ষার কৌশল এবং প্রয়োজনে আত্মরক্ষামূলক আঘাত করার মৌলিক কৌশল শেখানো হয়। বাস্তবধর্মী অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আত্মরক্ষার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পান।

May be an image of one or more people, people dancing and crowd

প্রশিক্ষণের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। বহ্নিশিখার সেন্ট্রাল প্রোগ্রাম সমন্বয়ক ফাহমিদা নাজনীন অংশগ্রহণকারীদের সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতার জন্য সঠিক খাদ্যাভ্যাস, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

May be an image of one or more peopleMay be an image of one or more people

এ ছাড়া গ্রীন ভয়েসের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা গ্রীন ভয়েসের কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে গ্রীন ভয়েসের সদস্যপদ ফরমও বিতরণ করা হয়।

 

আয়োজকদের মতে, নারীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ, সচেতন ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বহ্নিশিখার এ উদ্যোগ। ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় পরবর্তী কার্যক্রমও অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category