ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল আহ্বায়ক, মফিজুল ইসলাম রাসেল সদস্য সচিব ,চকবাজারে বাপার নতুন কমিটি
Reporter Name
/ ১৫
Time View
Update :
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Share
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর চকবাজার থানা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মফিজুল ইসলাম রাসেল।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বেচারাম দেউলী সমাজ কল্যাণ সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়। বাপার যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহান সভায় তাদের নাম ঘোষণা করেন।
সভায় বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, সাংবাদিক শোভন কমনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজধানীর পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে চকবাজার এলাকার পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
নতুন কমিটির মাধ্যমে চকবাজার এলাকায় পরিবেশ রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনলাইন নিউজপেপার থিম। এই থিমটি দিয়ে আপনারা বাংলা এবং ইংরেজি নিউজপেপার সাইট তৈরি করতে পারবেন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : 4444444444444 । ইমেইল : @gmail.com।