পরিবেশ আন্দোলনে তরুণদের যুক্ত করতে সরকারি বাঙলা কলেজে গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহ শুরু
Reporter Name
/ ১৪
Time View
Update :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Share
পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে সরকারি বাঙলা কলেজ শাখায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। ক্যাম্পাসে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। পরিবেশের জন্য কাজ করার পাশাপাশি তরুণদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা তৈরি এবং তাদের নিয়ে একটি সক্রিয় পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি।
গ্রীন ভয়েসের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষার বিষয়ে শুধু সচেতনতা তৈরি নয়, বরং মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি করাই সদস্য সংগ্রহ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
সংগঠনটির পক্ষ থেকে পরিবেশ রক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে স্থাপিত বুথে সরাসরি ফরম পূরণ করতে পারবেন অথবা গ্রীন ভয়েসের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সদস্য হওয়ার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই প্রত্যয়কে সামনে রেখে তরুণদের নিয়ে পরিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে গ্রীন ভয়েস।
অনলাইন নিউজপেপার থিম। এই থিমটি দিয়ে আপনারা বাংলা এবং ইংরেজি নিউজপেপার সাইট তৈরি করতে পারবেন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : 4444444444444 । ইমেইল : @gmail.com।