• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত: বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনারে গ্রীন ভয়েসের অংশগ্রহণ

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র‍্যালি ও বিশেষজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ। তাঁরা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এই গঠনমূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

বৃক্ষরোপণ শেষে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং ‘গ্রীন ভয়েস’-এর স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারি রুমে এক বিশেষজ্ঞ সেমিনারের আয়োজন করা হয়। পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিবেশ সুরক্ষার এই বিশেষ আয়োজনে গ্রীন ভয়েসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, রাবি শাখার বর্তমান ছাত্র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ ইসলাম এবং নারী সংগঠন ‘বহ্নিশিখা’ রাবি শাখার সভাপতি তুহিনা। এছাড়াও গ্রীন ভয়েসের অন্যান্য নিবেদিতপ্রাণ পরিবেশকর্মীরা এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category