• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিমতলী ট্র্যাজেডি: অবহেলাজনিত অগ্নিকাণ্ড রোধে ১১ দফা সুপারিশ বাপা’র

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে শোকাবহ নিমতলী দিবস উপলক্ষ্যে আজ ২৮ জুন, ২০২৬ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিকমিয়া হলে “নিমতলী ট্রাজেডিঃ অবহেলাজনিত হত্যাকাণ্ড থামবে কবে?– শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

বাপা’র সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আলমগীর কবির এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক, মোঃ ছালেহ উদ্দিন।

 

মূল প্রবন্ধ পাঠ করেন, বাপা’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন যুগ্ম সম্পাদক জনাব জাভেদ জাহান।

 

সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র সাবেক সাধারণ সম্পাদক, জনাব রুহিন হোসেন প্রিন্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক পরিচালক মেজর শাকিল নেওয়াজ, বাপা’র নির্বাহী সদস্য স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি, হাজী মোহাম্মদ শরিফুল ইসলাম, ও বাপা’র নির্বাহী সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জনাব গওহার নঈম ওয়ারা।

 

সেমিনারে বাপা’র সহ-সভাপতি জনাব মহিদুল হক খান, যুগ্ম সম্পাদক ড. হালিম দাদ খান, হুমায়ুন কবির সুমন, নির্বাহী সদস্য হাজী শেখ আনসার আলী, শাকিল কবির, ফাহমিদা নাজনিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণসহ ভুক্তভোগীর পরিবারর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুস সালাম বলেন, শুধুমাত্র আর্থিক লোভের কারনে কিছু লোক আবাসিক এলাকয় কেমিক্যাল গোডাউনের জন্য বাসা ভাড়া দিয়ে থাকে। এতে করে নীমতলী-চুড়িহাট্টার মত অগ্নি দূর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ। এবিষয়ে সকল এলাকার স্থানীয় জনসাধারণকে সচেতন হতে হবে। নাগরিকদের মধ্যে এবিষয়ে সচেতনতার পাশাপাশি বিল্ডিংকোড নীতিমালার কঠোর প্রয়োগ দরকার। তিনি আরো বলেন সমাজের শিক্ষত ও ধনী শ্রেণিদের নিয়ন্ত্রণ করতে পারলে দেশের আমুল পরিবর্তন সম্ভব।

 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, আমাদের দেশের কেমিক্যাল ব্যবসায়িরা ঢাকার নদীগুলোর পাড়ে ব্যবসা গড়ে তুলেছে এর ফলে বুড়িগঙ্গাসহ ধলেশ্বরী নদীর দূষণ বেড়ে মারাত্নক আকার ধারণ করেছে। দেশে সঠিক নীতিমালা না থাকার কারণে পরিবেশের যে আইনগুলো আছে তাও বাস্তবায়ন করা সম্ভব হয় না। তিনি ঢাকাকে বাঁচাতে সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এর পাশাপাশি জনগণের সম্পৃক্ততা থাকা জরুরী বলে মনে করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ ছালেহ উদ্দিন বলেন, দেশের যেকোন ডিজাস্টারে প্রথমে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। ভবন তৈরীর ক্ষেত্রে সঠিক নীতিমালা মানা হয় না। অনুমোদন ৫ তলা থাকলেও করা হয় ১০তলা। এটা রাজউক জেনেও কার্যকর কোন পদক্ষে গ্রহণ করে না। এক্ষেত্রে দেশের রাজনৈতিক সদিচ্ছা ও আইনের কঠোর প্রয়োগ এর কোন বিকল্প নাই। তিনি আরো বলেন আমার অনেকসময় পুরান ঢাকায় অপারেশনে গিয়ে দেখি খাটের নিচেও কেমিক্যোল রাখা হয়। তাই স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরী।

 

মূল প্রবন্ধে ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত নগরায়ণ ও শিল্পায়নশীল দেশ। শিল্পায়নের প্রসার, রাসায়নিকভিত্তিক ব্যবসার সম্প্রসারণ এবং নগর জনসংখ্যার দ্রুত বৃদ্ধি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ রাসায়নিক ব্যবস্থাপনা, ঝুঁকি মূল্যায়ন, নগর পরিকল্পনা এবং আইন প্রয়োগ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ দাহ্য, বিস্ফোরক ও বিষাক্ত রাসায়নিক পদার্থ উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার হলেও সেগুলোর নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এরই নির্মম পরিণতি ছিল ২০১০ সালের নিমতলী কেমিক্যাল ট্র্যাজেডি। নিমতলী, চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ার, সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপো কিংবা সাম্প্রতিক বেইলি রোডের অগ্নিকাণ্ড এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়; বরং একই ধরনের নীতিগত ব্যর্থতা, দুর্বল নগর শাসন এবং নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার ধারাবাহিক প্রতিফলন। তাই নিমতলী ট্র্যাজেডিকে শুধুমাত্র একটি অগ্নিকাণ্ড হিসেবে নয়, বরং বাংলাদেশের রাসায়নিক নিরাপত্তা ও নগর দুর্যোগ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।

 

জনাব রুহিন হোসেন প্রিন্স বলেন দূর্যোগ নিরসনে সরকারের সঠিক নীতিমালা তৈরী করা দরকার। পরিবেশ ও জনবান্ধবতার কথা চিন্তা করে ঢাকাকে আর বাড়ানো উচিত হবে না। সিটি গর্ভমেন্ট এর আয়তায় ঢাকাকে আনতে হবে। পরিবেশ ও জনবান্ধব উন্নয়নশীল ঢাকা গড়তে সঠিক ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

স্থপতি ইকবাল হাবিব বলেন নিমতলী ট্রাজেডি একটি হৃদয়বিদারক ঘটনা। সেই সময় বাপা পুরান ঢাকার স্থানীয় জনগণকে নিয়ে একটি বড় আন্দোলন গড়ে তোলে। ঢাকাকে জনবান্ধব করার জন্য সিটি গর্ভমেন্ট করা জরুরী। রাজউক বলে ঢাকার ৯৪% ভবন অবৈধ্যভাবে গড়ে উঠেছে তাহলে রাজউক কী করছে? তারা কেন নিয়মিত মনিটরিং করেনা কেন তারা অবৈধ্যভাবে গড়েউঠা বিল্ডিংগুলোর বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষে গ্রহণ করেনা? একটি জনবান্ধব ঢাকা গড়তে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন।

 

মেজর শাকিল নেওয়াজ বলেন, কেমিক্যাল ব্যবসা করার ক্ষেত্রে সার্টিফিকেট প্রদানের বিষয়ে সমন্বয় করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে। জনপ্রতিনিধিদের স্বচ্ছতার পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। তিনি আরো বলেন জনগণের সম্পৃক্ততা ছাড়া এধরনের কেমিক্যাল বিস্ফোরণ রোধ করা সম্ভব না।

 

জনাব গওহার নঈম ওয়ারা বলেন, কেমিক্যাল গোডউন সরানোটায় মূল সমাধান নয় বরং সঠিক ব্যবস্থাপনায় পারে সঠিক সমাধান দিতে। ঢাকা শহরটাকে একটি গ্রীল দিয়ে ঢেকে রাখা হয়েছে মলে মনে করেন। তিনি ফায়ার সার্ভিসকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আনার আহ্বান জানান। তিনি আরো বলেন যেই দেশের ফায়ার সার্ভিস স্থানীয় সরকার এর অধীনে থাকে সেই দেশের ফায়ার সার্ভিস ব্যবস্থা ততো উন্নত।

 

হাজী মোহাম্মদ শরিফুল ইসলাম, বলেন এখন মিডফোডে ৩৪টি ঝুকিপূর্ণ কেমিক্যাল আইটেম নাই। সেগুলো ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সার্টিফিকেট দেওয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। একই সাথে সঠিক নীতিমালা থাকা জরুরী।

 

আজকের সেমিনার থেকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নিম্নোক্ত বাস্তবায়নযোগ্য নীতিগত ১১টি সুপারিশ উত্থাপন করা হয়:

 

১. আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও ঝুঁকিপূর্ণ শিল্পকারখানার সম্পূর্ণ স্থানান্তর: নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরান ঢাকা এবং অন্যান্য আবাসিক এলাকা থেকে সকল অবৈধ রাসায়নিক গুদাম ও ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা অপসারণ করে পরিকল্পিত Chemical Storage Zone বা Chemical Village প্রতিষ্ঠা করতে হবে।

২. জাতীয় রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা কাঠামো প্রণয়ন: রাসায়নিক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানসম্মত একটি National Chemical Safety Management Framework প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যাতে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও জবাবদিহিতা সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়।

৩. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন: আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম, পর্যাপ্ত জনবল, বিশেষায়িত Chemical Fire Response Unit, উন্নত প্রশিক্ষণ এবং সংকীর্ণ এলাকায় উদ্ধার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে ঘনবসতিপূর্ণ এলাকায় ফায়ার হাইড্র্যান্ট নেটওয়ার্ক, জরুরি প্রবেশপথ এবং দ্রুত সাড়া প্রদানের অবকাঠামো গড়ে তুলতে হবে।

৪. আইন ও বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন: অগ্নিনিরাপত্তা আইন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC), পরিবেশ আইন এবং ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

৫. ডিজিটাল লাইসেন্সিং ও নিয়মিত নিরাপত্তা পরিদর্শন: রাসায়নিক গুদাম ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে হবে এবং নিয়মিত নিরাপত্তা পরিদর্শন, ঝুঁকি মূল্যায়ন ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. ঝুঁকিপূর্ণ ভবনের জাতীয় ডেটাবেস ও প্রকাশ্য তালিকা: দেশব্যাপী ঝুঁকিপূর্ণ ভবনের কারিগরি জরিপ সম্পন্ন করে GIS-ভিত্তিক Hazard Mapping এবং একটি জাতীয় ডেটাবেস তৈরি করতে হবে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভবনের সামনে দৃশ্যমান সতর্কীকরণ চিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

৭. ভবনের বাধ্যতামূলক নিরাপত্তা সনদ (Fitness Certificate): সকল বাণিজ্যিক ও বহুতল ভবনের জন্য প্রতি বছর নবায়নযোগ্য Fitness Certificate বাধ্যতামূলক করতে হবে এবং ভবনের প্রবেশপথে তা দৃশ্যমানভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

৮. জরুরি প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি: প্রতিটি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য Emergency Response Plan, নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া (Fire Drill), কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ এবং কমিউনিটিভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রাসায়নিক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

৯. আইনের বাস্তবায়ন (সমন্বিত প্রাতিষ্ঠানিক তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা): রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

১০. অগ্নিদুর্যোগমুক্ত ও নিরাপদ নগরায়ণে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিতকরণ: অগ্নিদুর্যোগমুক্ত নগরায়ণ নিশ্চিত করতে পর্যাপ্ত বিনিয়োগ, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং সমন্বিত পরিকল্পনা অপরিহার্য। রানা প্লাজার ঘটনার পর যেমন দেশের পোশাক শিল্পে অগ্নি ও ভবন নিরাপত্তায় ব্যাপক সংস্কার সম্ভব হয়েছে, তেমনি নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

১১. জাতীয় নগর অগ্নি ও রাসায়নিক ঝুঁকি ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (National Urban Fire and Chemical Risk Management Action Plan) প্রণয়ন: একটি সময়সীমাভিত্তিক (৫–১০ বছর) জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে, যেখানে অর্থায়ন, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, বাস্তবায়নের সময়সূচি, পর্যবেক্ষণ ও মূল্যায়নের সুস্পষ্ট কাঠামো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category