• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কারমাইকেল কলেজে রোটারী ক্লাব ও গ্রীন ভয়েসের যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

“ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আজ একটি গাছ রোপণ করা”—এই সুন্দর ভাবনাকে কেন্দ্র করে রংপুরের কারমাইকেল কলেজে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) রোটারী ক্লাব, রংপুর এবং পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ কারমাইকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে রোটারী ক্লাব রংপুরের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষরোপণ করেন। এছাড়াও গ্রীন ভয়েসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক মো. রবিউল ইসলাম রুবেল এবং কারমাইকেল কলেজ শাখার ছাত্র উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।

বৃক্ষরোপণ শেষে গ্রীন ভয়েস কারমাইকেল কলেজ শাখার সার্বিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনটির কারমাইকেল কলেজ শাখার নিবেদিতপ্রাণ ‘সবুজ সহযোদ্ধা’ ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত এবং সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। পরিবেশ সুরক্ষার এ ধরনের যৌথ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category