• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আল-আকসার সহায়তায় রোটারী মেট্রোপলিটন ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

আল-আকসার সহায়তায় রোটারী মেট্রোপলিটন ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া এলাকার মধুপুর গ্রামে রোটারী রাজশাহী মেট্রোপলিটন ক্লাব এবং অন্যতম আবাসন প্রতিষ্ঠান আল-আকসার সৌজন্যে ৫০ জন শিক্ষার্থীর মায়ের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আকসার ডেভেলপারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। সভাপতিত্ব করেন পিপি প্রদীপ মৃধা। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান সাইদুর রহমান, শামিম আহম্মেদ, মঞ্জুর আহম্মেদ, জনতা ব্যাংক দামকুড়া শাখার ব্যবস্থাপক আরিফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে এ এলাকায় কাজ করছে রোটারী মেট্রোপলিটন ক্লাব। বাচ্চাদের স্কুলের বিভিন্ন সরঞ্জাম দেয়া হয়েছে। এবার কম্বল দেয়া হলো। সমাজের সবাই যারা সামর্থবান তাদেরকে কম সামর্থবানদের পাশে এসে দাড়ানোর অনুরোধ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান কাজী বলেন, ছোট বেলায় আমি বিএনসিসি, স্কাউটস করেছি। মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে আল-আকসা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। আমাদের যতটুকু সামর্থ আছে তাই দিয়ে চেষ্টা করছি পাশে দাঁড়াতে।
শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তান গ্রামে মানুষ হচ্ছে বলে ভাববেন না তারা এখানেই থেকে যাবে আজীবন। একটু সহায়তা পেলে তারাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাকতে পারবে। আপনাদের বাড়ির পুরুষরা যদি বেকার থাকে কাজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো যোগ্যতা অনুযায়ী কাজ দেয়ার। অনুষ্ঠানটি আয়োজন করে রোটারী ক্লাব, ইমাজিং রোটারী, আল-আকসা ডেভেলপারস লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category