• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গবেষণা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সভা

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় শাখা সভাপতি, বিভিন্ন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

May be an image of one or more people and crowd

 

সভায় গ্রীন ভয়েসের দুই সদস্যের গবেষণা প্রকল্পকে কেন্দ্র করে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়। এতে গবেষণার বিভিন্ন দিক নিয়ে সদস্যরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন এবং মূল্যবান পরামর্শ দেন। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এফজিডিটি প্রাণবন্ত, গঠনমূলক ও তথ্যবহুল হয়ে ওঠে।

May be an image of one or more people and crowd

 

এ ছাড়া সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সদস্যদের আরও সক্রিয় ও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগগুলোকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও মতামত উঠে আসে।সভায় আগামী ১৬ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহযোগিতায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। কর্মসূচির প্রয়োজনীয় প্রস্তুতি, সমন্বয় ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category