• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পরিবেশ সুরক্ষাকে নাগরিক দায়িত্ব হিসেবে গ্রহণের আহ্বান

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬


পরিবেশ রক্ষায় শুধুমাত্র প্রকল্পনির্ভর উদ্যোগের পরিবর্তে এটিকে সামাজিক ও নাগরিক দায়িত্ব হিসেবে গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, এএলআরডি, নাগরিক উদ্যোগসহ দেশের ৩৩টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার (১১ জুলাই) সকালে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক বিশেষ সেমিনারে এসব কথা বলা হয়।

বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতা। বাংলাদেশে তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন ও উপকূলীয় লবণাক্ততা মানুষের জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ধনী রাষ্ট্রগুলোর দায় বেশি হলেও এর ক্ষতি বহন করতে হচ্ছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে।

মন্ত্রী আরও জানান, সরকার স্থানভিত্তিক বৃক্ষরোপণ, উপকূলীয় সবুজ বেষ্টনী সম্প্রসারণ, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ এবং ড্রোন, স্যাটেলাইট ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর স্মার্ট বন ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ সুরক্ষার কাজকে কেবল প্রকল্প হিসেবে নয়, ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব হিসেবে দেখতে হবে। তিনি সরকারের প্রস্তাবিত ২০ হাজার কিলোমিটার নদী খনন ও রি-ওয়াইল্ডিং কর্মসূচির কথাও উল্লেখ করেন এবং আঞ্চলিকভাবে কার্বন নিঃসরণ কমাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, শুধু পরিবেশ অধিদপ্তরের পক্ষে দেশের পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির দাবি জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, বন উজাড় ও জীববৈচিত্র্য হ্রাসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে দেশের প্রায় ১৬ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা লাখো মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলবে।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরাও পরিবেশ সুরক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সারাবছর সচেতনতা ও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category