• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে গ্রীন ভয়েসের শেষ শ্রদ্ধা

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলার শিল্প-সংস্কৃতি, পাপেট শিল্প ও সৃজনশীলতার অনন্য বাতিঘর, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই গুণী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানায় সংগঠনটি।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এবং দেশের পাপেট শিল্পের আধুনিকায়নের এই মহান রূপকারের বিদায়লগ্নে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। শিল্পের জাদুকরী ছোঁয়ায় জাতির জাগরণের এই সাধককে ভালোবাসার চাদরে মুড়িয়ে শেষ বিদায় জানান সংস্কৃতি অঙ্গনসহ সর্বস্তরের মানুষ। শোকাবহ ও পরম শ্রদ্ধাময় এই আয়োজনে গ্রীন ভয়েসের সদস্যরাও অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লাখো নবীনের শিল্পগুরু মুস্তাফা মনোয়ার আজ সশরীরে আমাদের মাঝে না থাকলেও তাঁর দীর্ঘ কর্মময় জীবন ও অনবদ্য শিল্পভাবনা চিরকাল অম্লান থাকবে। এই মহান রূপকারের আদর্শ ও নান্দনিক চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে গ্রীন ভয়েস সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।

প্রয়াত এই শিল্পগুরুর রেখে যাওয়া আলোকবর্তিকা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত পরিবেশকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category