• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্লাস থেকে ক্যারিয়ারের পথে: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের সেমিনারে শিক্ষার্থীদের ঢল

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ক্লাস থেকে ক্যারিয়ারের পথে’ শীর্ষক এক বিশেষ ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে (২০২৬) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ বেরোবি শাখার উদ্যোগে আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ ও রিসোর্স পার্সনদের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানটিকে দারুণভাবে সফল করে তোলে।

সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভিশন বা লক্ষ্য নির্ধারণ, ব্যাংকিং ও একাডেমিক ক্যারিয়ার, বিসিএস প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারের নানা বাস্তবতা নিয়ে বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেরোবির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম এবং ৪০তম বিসিএস ক্যাডার, প্রখ্যাত ক্যারিয়ার কাউন্সিলর ও সাইফ বিসিএস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম (সাইফ)। উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী এবং বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং গ্রীন ভয়েস বেরোবি শাখার উপদেষ্টা শেখ মাজেদুল হক।

গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারটি সম্মানিত অতিথি শিক্ষকবৃন্দ, উৎসাহী শিক্ষার্থী এবং আয়োজক টিমের সম্মিলিত অংশগ্রহণে এক মনোমুগ্ধকর আয়োজনে পরিণত হয়। শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ও উদ্দীপনা আয়োজকদের আরও বেশি অনুপ্রাণিত করেছে।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে গ্রীন ভয়েস বেরোবি শাখা আগামীতেও আরও বড় পরিসরে এ ধরনের মানসম্মত ক্যারিয়ার বিষয়ক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category