শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার। ‘বই যাচ্ছে বাড়িতে বাড়িতে, জাগছে নতুন স্বপ্ন’—এই প্রত্যয়কে সামনে রেখে শিশু-কিশোরদের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়ার এক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বইয়ের পাতায় লুকিয়ে থাকা অজানাকে জানার পাশাপাশি পাড়ায় পাড়ায় শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হচ্ছে সাপ্তাহিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই আনন্দঘন আয়োজনের মাধ্যমে শিশুরা তাদের মনের মাধুরী মিশিয়ে সুপ্ত সৃজনশীলতা প্রকাশের দারুণ সুযোগ পাচ্ছে। বই পড়া এবং শৈল্পিক প্রতিভার এই মেলবন্ধন শিশুদের মানসিক বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে