• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সনদ প্রদান

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’-এর সনদ বিতরণী অনুষ্ঠান অত্যন্ত চমৎকার ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করা ৬৩ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

নাসিম আহমেদ ও মাইমুনা সুলতানা মিমের সাবলীল সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তিনি তাঁর বক্তব্যে বলেন, “আত্মরক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। আমাদের মধ্যে অনেকেই আত্মবিশ্বাসের অভাবে হতাশায় ভোগেন। মূলত জ্ঞান অর্জন ও প্রতিযোগিতামূলক মনোভাবের মাধ্যমেই এই আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব। নিজেদের মধ্যে সবসময় নতুন চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মোহিত, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আরিফুর রহমান, আশিকুর রহমান এবং এস এস সুইট। ড. আব্দুল আল মোহিত তাঁর গঠনমূলক বক্তব্যে বলেন, “আত্মরক্ষা কেবল শারীরিক কোনো বিষয় নয়, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাও একটি বড় কৌশল। সমাজ সুন্দর হলে আমাদের নিরাপত্তাও নিশ্চিত হবে। এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি ও চারপাশে ছড়িয়ে দিই, তবেই একটি কাঙ্ক্ষিত সুন্দর সমাজ গড়ে উঠবে।”

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন জানান, নারী শিক্ষার্থীদের মানসিকভাবে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং তাদের আত্মরক্ষার কার্যকর কৌশল শেখানোই ছিল এই সময়োপযোগী আয়োজনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, চলতি বছরের ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছিল। সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা গ্রীন ভয়েসের এই জীবনমুখী কর্মশালার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে শিক্ষার্থীদের সুবিধার্থে এই ধরনের প্রশিক্ষণের মেয়াদ আরও বৃদ্ধি করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category