• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে এসআরবি (র‌্যাব)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মকছেদ জেলার চারঘাটের রায়পুর এলাকার মৃত মজের আলীর ছেলে।

এসআরবি জানায়, গত ৩ অক্টোবর প্রতিবন্ধী মেয়েটি তার মাকে খুঁজতে বের হয়। এ সময় অভিযুক্ত মকছেদ আলী মেয়েটিকে একা পেয়ে চারঘাট থানাধীন রায়পুর উত্তর গ্রামস্থ আসামীর বাড়ীর পার্শ্ববর্তী একটি হলুদ ক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে পলিয়ে যায়।
পরবর্তীতে মেয়েটি তার মায়ের কাছে গিয়ে মকছেদ আলী কর্তৃক তাকে ধর্ষণ করা হয়ে মর্মে জানায়। এ ঘটনায় কিশোরীর মা মোছা. শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় এজাহার দায়ের করেন। বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী চারঘাট থানার মামলা নং-০৩, তাং-০৫/১০/২০২৬ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯খ ধারা রুজু হয়।

এসআরবি আরও জানায়, এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহী একটি চৌকশ অপারেশন দল শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন চকপাড়া গ্রামস্থ জনৈক আশরাফ আলীর বাড়ীতে অপারেশন পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মকছেদ আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। তাকে রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এসআরবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category