রাজশাহীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে এসআরবি (র্যাব)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি আরও জানায়, এরই ধারাবাহিকতায় সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহী একটি চৌকশ অপারেশন দল শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন চকপাড়া গ্রামস্থ জনৈক আশরাফ আলীর বাড়ীতে অপারেশন পরিচালনা করে। এ সময় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মকছেদ আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। তাকে রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এসআরবি।