• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিবির রগকাটার সংস্কৃতি ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে: লিমন

আমানুল্লাহ আমান / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিবিরকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। ‘গুপ্তরা’ রগকাটার সংস্কৃতি ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
লিমন লেখেন, ‘ছাত্রদল হুমকি ধামকি পরোয়া করে না, শিক্ষার্থীরা গুপ্তদের করা নোংরা আচরণের জবাব দিলে তখন কোনোদিকে যাবার সময় পাবা না। রাজশাহীতে ছাত্রদলের ইতিহাসটা পড়ে নিও, রাজশাহী কলেজে গুপ্ত গুপ্ত খেলা বন্ধ করুন, ভাষা সংযত করুন নয়তো শিক্ষার্থীরা তোমাদের মুখে টেপ মেরে দিবে।’
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব আরও লেখেন, ‘গুপ্তদের ভাষা দেখে মনে হয় ওরা রগকাটার সংস্কৃতি ফিরিয়ে আনতে মড়িয়া হয়ে উঠেছে,সাধারণ শিক্ষার্থীরা গুপ্তদের প্রত্যাখান করেছে তারা মাসতানিতে নেমেছে। ছাত্রদল গুম,খুন,জেল,জুলুম নির্যাতনের শিকার হয়েও খুনি হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে রাজপথে প্রকাশ্যে রক্ত দিয়েছে।’
শিবিরকে ইঙ্গিত করে লিমন লেখেন, ‘তোমাদের মতো নিষিদ্ধ ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করিনি আমরা। ইতিহাস জানা না থাকলে জেনে নিও। সবশেষ হুশিয়ার করে দিয়ে তিনি লেখেন, ‘শান্তির নগর অশান্ত করার পায়তারা করা হলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category